প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২৬

দাগনভূঞায় মৎস্য চাষের উপকরণ বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুর হাছান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান, পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান ও দাগনভূঞা উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ সুফলভোগী মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৪ জন মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য, চুন, ডাক্তারি পটাশ, সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন