প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ জুলাই, ২০২৬

সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা

দাগনভূঞা প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দাগনভূঞা উপজেলার আয়োজনে সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে আয়োজিত ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহা: মাহবুবর রহমান, পিএএমএস, পিভিএমএস পরিচালক (রেঞ্জ কমান্ডার) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লার রেঞ্জ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম পিএএমএস ও দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথি মোহা: মাহবুবর রহমান বলেন, সঞ্জীবন প্রকল্প হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি কল্যাণমূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তোলা। এটি মূলত চাকরিনির্ভর মানসিকতা থেকে বের করে এনে সদস্যদের নিজ নিজ এলাকায় উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার একটি সময়োপযোগী প্রয়াস। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সদস্যদের চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ, মূলধন সরবরাহ এবং ক্ষুদ্র উদ্যোগে সম্পৃক্ত করার ব্যবস্থা রয়েছে। এই কর্মসূচির আওতায় ১৬ জন করে মোট ৩২ জন সদস্য নিয়ে একটি ‘প্লাটুন’ বা সামাজিক সুরক্ষা দল গঠন করা হয়। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের (বিএডব্লিউটি) মাধ্যমে সদস্যদেরকে বিনিয়োগ ও ঋণের সুবিধা প্রদান করা হয়। সদস্যদের নিয়মিত সঞ্চয়, মেন্টরিং এবং প্রজেক্ট মনিটরিংয়ের মাধ্যমে তাদের গৃহীত প্রকল্পগুলোকে দীর্ঘমেয়াদী ও লাভজনক হিসেবে গড়ে তোলা হয়। এছাড়াও তিনি সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে কীভাবে আনসার ও ভিডিপি সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আনতে পারে সেসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর