
নিজস্ব প্রতিবেদক, সুবর্ণচর : সুবর্ণচরে জুলাই আন্দোলনের শহীদ হাসানের পরিবারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন উপজেলা বিএনপির নেতা জামাল উদ্দীন গাজী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় এ আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জামাল উদ্দীন গাজীর পক্ষ থেকে শহীদ হাসানের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তব্যে জামাল উদ্দীন গাজী বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই আমি শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।”
তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সব শ্রেণি-পেশার মানুষের প্রতি শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, “দেশে যেন আর কখনো ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
চেক গ্রহণকালে শহীদ হাসানের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য জামাল উদ্দীন গাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :