প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে জুম্মা ইমাম মাও. মুফতি ফয়জুল ইসলাম বকুলকে বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা’র দক্ষিণ হামছাদী ইউনিয়নের গংগাপুর একটি মসজিদে দীর্ঘ ১৫ বছর জুম্মার ইমামতি করার পর অসুস্থতার কারণে অবসর চাইলে মাও.মুফতি ফয়েজুল ইসলাম বকুল, সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছেন মুসল্লীরা।

শুক্রবার (১৭ জুলাই) মুসল্লীদের উদ্যোগে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে।

সম্প্রতি ইমাম সাহেবের শারীরিক অসুস্থতার কারণে ইমামতির দায়িত্ব থেকে মসজিদ কমিটির নিকট অব্যাহতির আবেদন চান। বিষয়টি মসজিদ কমিটি  আমলে নিয়ে শুক্রবার জুম্মা নামাজের পর তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার মাধ্যমে বিদায় জানান। এ সময় মসজিদ কমিটি ও মুসল্লীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয় তাদের ইমামকে।।এ সময় উপস্থিত ছিলেন  মোহাম্মদীয়া জামে মসজিদের সভাপতি মহি উদ্দিন পিংকু,সাধারণ সম্পাদক আব্দুল মাস্টার,সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারীসহ সভাপতি জাহাঙ্গীর আলম, স্বাধীনতা স্পোর্টিং ক্লাব এর সাধারণ সম্পাদক ফয়সাল কবির, গংগাপুর শ্রম কল্যাণ সমিতির সভাপতি মাসুদ চৌধুরীসহ মুসল্লীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর