প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০২৬

দাগনভূঞা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মন্ত্রীর মতবিনিময়

উপজেলা সংবাদদাতা, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, প্রকৌশলী (এলজিইডি) মাছুম বিল্লাহ, ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সাব রেজিস্ট্রার অকিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদার, রেঞ্জ কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, বিআরবিডির চেয়ারম্যান নজির আহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শেষে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর