প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে প্রথম উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

স্টাফ রিপোর্টার, সুবর্ণচর : ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে সুবর্ণচর উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা সংলগ্ন রাজ দরবার হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কেক কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আরমান হোসেনের সঞ্চালনায় এবং প্রধান উপদেষ্টা ও উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা জামাল উদ্দিন গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপদেষ্টা আজগর উদ্দিন দুখু, উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়াপ্রেমী নিজাম উদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, টুর্নামেন্টের উপদেষ্টা ও সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মো. তারেক, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ এবং ধারাভাষ্যকার কাজল কালো। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী ২৯ আগস্ট টুর্নামেন্টের খেলা শুরুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই টুর্নামেন্ট সুবর্ণচরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, টুর্নামেন্টটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খেলোয়াড়, আয়োজক, দর্শক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় একটি উৎসবমুখর, নিরাপদ ও সফল টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর