প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সুবর্ণচরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণচরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জামান উল্লাহ মুকুল ও সহ-সেক্রেটারি মাওলানা ইসমাইলের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও সমাজসেবক ডা. বোরহান উদ্দিন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, চর জব্বার ইউনিয়ন জামায়াতের আমির মো. ওমর ফারুক, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল আলম, চর জুবিলী ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ আহমেদ হেলাল, সুবর্ণচর উপজেলা এনসিপি নেতা মামুনুর রশিদ তুষার, চর আমানউল্লাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়সাল বিন মোস্তাফা, চরক্লার্ক ইউনিয়ন জামায়াতের আমির আবুল কাশেম, মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরনবী হায়দার, চর ওয়াপদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু ইউসুফ, সুবর্ণচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বোরহান উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, দেশে যেন আর কোনো ধরনের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরে জনগণের রায় ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে এবং কোনো ধরনের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল ও স্লোগানসহ সমাবেশে অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর