প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে আহত মানসিক ভারসাম্যহীন রোগীর চিকিৎসায় ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ

সিনিয়র স্টাফ রিপোর্টার : সুবর্ণচরে গুরুতর আহত ও মানসিক ভারসাম্যহীন এক রোগীকে হাসপাতালে ভর্তি এবং উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাতে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চরক্লার্ক ইউনিয়ন ছাত্রদলের এক কর্মী আল আমিন মেহেদী হাসানকে ফোন করে জানান, গুরুতর আহত ও মানসিক ভারসাম্যহীন এক রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন।

খবর পেয়ে মেহেদী হাসান দ্রুত হাসপাতালে ছুটে যান। সেখানে রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন।

জানা যায়, সে সময় সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় চিকিৎসায় বিলম্ব এড়াতে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়।

এ সময় রোগীর চিকিৎসাসেবায় সহযোগিতা করায় হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স্থানীয়রা বলেন, সংকটময় মুহূর্তে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর