প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যাহ সড়ক নির্মাণের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন কয়েক শতাধিক এলাকাবাসী।
আজ সকালে চরপানা উল্যাহ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন সড়কটির ভোগান্তিতে থাকা নারী-পুরুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক ভুক্তভোগী।
এ সময় তারা হাঁটুপানিতে দাঁড়িয়ে সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে বুক পরিমান পানি জমে যায়। এতে শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়, এ সড়কেই জুলাই যোদ্ধা হাসানের বাড়ি অবস্থিত সড়কটি হাসানের নামে নির্মাণ করার কথা থাকলে এখনো কোন উদ্যােগ নেয়া হয়নি৷
মানববন্ধনে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম, আতিকুর রহমান বাদশা, লোকমান হায়দার, হাসান পটোয়ারী,মনির হোসেন, মরিয়ম, নুর নবী, নার্গিস, হানিফ মোল্লা,  শামীম হোসেন, নুহিন আক্তার, সুফিয়া বেগম, বিবি মহিমা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত চরপানা উল্যাহ সড়কের উন্নয়নকাজ শুরু করে এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ নিরসনের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর