
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মূল্যায়ন সমাপনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেন, উজ্জীবক আর্ট স্কুলের পরিচালক ও প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :