প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ আগস্ট, ২০২৬

দাগনভূঞা উপজেলা পরিষদের ‘সিএ’ এর মোটরসাইকেল চুরি

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা পরিষদের ভেতর থেকে ‘সিএ’ এর মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে। (ক্লোজড সার্কিট ক্যামেরার) ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, হিরো কোম্পানির হিরো ইগনিটর ১২৫ সিসির মডেলের লাল কালো রঙের মোটরসাইকেলটি উপজেলা পরিষদের সিএ মোঃ ইস্কান্দার হায়দারের। উপজেলা পরিষদের ভেতরে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সিসি টিভির ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পড়া এক যুবক ওই মোটরসাইকেলের সিটে হেলমেট হাতে নিয়ে বসে আসে। একপর্যায়ে লোকজনের আনাগোনা কম থাকলে মোটরসাইকেলের তালা ভেঙে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সিসিটিভির (ক্লোজড সার্কিট ক্যামেরা) ফুটেজ সংগ্রহ করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির (ক্লোজড সার্কিট ক্যামেরা) ফুটেজ সংগ্রহ করা হয়েছে, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর