
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করেছে থানা পুলিশ।
থানা পুলিশের আয়োজনে সোমবার (৩১ আগষ্ট) রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ ইসমাইল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সকলকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সকলে সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। মাদকই হলো সকল অপরাধের মূল উৎস। তাই মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, সাপ্লাইকারী, সেবনকারী থেকে শুরু করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে পুলিশ বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
তিনি মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সকল নাগরিককে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন সমাজ সেবক বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি এমাম হোসেন এমাম, মোঃ ইমাম হাসান কচি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, বিএনপি নেতা বেলাল হোসেন, রামনগর ইউনিয়ন জামায়াতের আমীর আহসান উল্যাহ, উপজেলা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু প্রমুখ। এর আগে তুলাতুলি বাজার থেকে জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি বের করা হয়।
আপনার মতামত লিখুন :