
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত উন্মুক্ত জলাশয় বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন।
জানা গেছে, মৎস্য অধিদপ্তরের ২০২৬-২৭ আর্থিক রাজস্ব বাজেটের আওতায় ১৫টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২৬৩ কেজি রুই জাতীয় কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দাগনভূঞা উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় কার্প মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
মাছের পোনা আবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জায়লস্কর বিজিব ক্যাম্পের প্রতিনিধি, থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোঃ ইসমাইল ও ইউপি সদস্য পেয়ার আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ১৫টি জলাশয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে মাছের পোনা অবমুক্তকরনের জন্য হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :