
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী হলো মানুষের টাকা যথা সময়ে ফেরত দেওয়ার একটা কোম্পানি বলে মন্তব্য করেছেন পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
সোমবার দুপুরে মাইজদীতে নোয়াখালী অঞ্চল পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এইসব কথা বলেন।
নোয়াখালীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৯৪৫ জন বিমা গ্রাহকের মাঝে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে নির্বাহি পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরীয়াহ কাউন্সিলের সদস্য মোহাম্মদ মিজানুল হক মাহমুদ, ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্প উর্ধতন উপস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, নির্বাহি পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, নির্বাহি পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিমা গ্রাহক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯৪৫ জন বিমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, বিমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা প্রদান এবং যথা সময়ে বীমা দাবির অর্থ পরিশোধের মাধ্যমে এ খাতের প্রতি মানুষের বিশ্বাস আরও সুদৃঢ় করা সম্ভব। এইসময় বক্তারা গ্রাহক সেবার মানোন্নয়ন ও বিমা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :