প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ নভেম্বর, ২০২৬

চৌমুহনীতে সামিন’স ডাইন এর গ্র্যান্ড ওপেনিং, ফিতা কেটে উদ্বোধন করলেন অপু বিশ্বাস

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: চৌমুহনীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সামিন’স ডাইন নামের একটি প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।

রোববার রাতে বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর ডিবি রোডের পৌর বিপণি বিতানের ষষ্ঠ তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানের এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে অ্যান্ড জেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে অ্যান্ড জেড গ্রুপের চেয়ারম্যান জেসমিন জাহান সহ আরো অনেকেই।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, নতুন প্রতিষ্ঠানের যাত্রা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখবে এবং চৌমুহনীর মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর