
উপজেলা প্রতিনিধি, চাটখিল : ‘আমাদের পারিবারিক সকল সম্পদ মানুষের কল্যাণে দান করে দিয়েছি’ বলে জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিলের খিলপাড়া ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।
এমপি এইচএম ইব্রাহিম বলেন, আমার বাবা মায়ের নামে প্রায় ২ শত কোটি টাকার উপরে সম্পদ ছিল। সকল সম্পদ আমরা আল্লাহর ওয়াস্তে মানুষের কল্যাণে দান করে দিয়েছি। শুধু তাই নয়; আমার বড় ভাই আমাদের খিলপাড়া বাজারে যে দশতলা বিল্ডিং এর মালিক ছিল, সেটাও তিনি দুটি মসজিদ ও একটি এতিমখানার নামে লিখে দিয়েছেন। আমাদের পরিবারের কানো সদস্যের কোনো সম্পদ এই চাটখিলে নেই। আমাদের বাবা মায়ের বলেন, আর ভাই-বোনের বলেন; চাটখিলে আমাদের কারো কোনো সম্পদ নেই। সকল সম্পদ আল্লাহর ওয়াস্তে আমরা মানুষের কল্যাণে দান করে দিয়েছি। সেই দানকৃত সম্পতি থেকে আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, হাসপাতাল, গরীবের মেয়ের বিয়ে, বিভিন্ন চিকিৎসার জন্য মানুষকে সহযোগিতা দিয়ে থাকি।
তিনি আরো বলেন, আমি যতবার এই গ্রামে এসছি, জামাইও শ্বশুর বাড়িতে এতোবার যায় না। স্বাধীনতার পরে যতো এমপি দেখছেন, সবারটা যোগ করলে যা হবে। আমারটা এর বহু গুণ বেশি হবে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গ্রামীণ কিছু রাস্তা, বাড়ির রাস্তা, আর মা-বোনদের ঘাটলা, বাথরুম ছাড়া বাকি সকল (উন্নয়ন) কাজ শেষ হয়েছে। সামনে ক্ষমতায় আসলে সেটাও শেষ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার প্রমুখ।
নোয়াখালী-১ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহিমের সঙ্গে অন্যতম প্রতিদ্বন্ধিতা স্বতন্ত্র প্রার্থী সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ঈগল প্রতীকের খন্দকার রুহুল আমিন। এর আগে দুইবার নৌকা প্রতীকে প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলে এইচএম ইব্রাহিম।
আপনার মতামত লিখুন :