প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৩

চাটখিলে আবু নাছের ওয়াহেদ ফারুক এর গণসংযোগ

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী -১ (চাটখিল – সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের মহাসচিব আবু নাছের ওয়াহেদ ফারুক গণসংযোগ করেছে।

বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চাটখিল বাজারের দক্ষিণ পাশ থেকে শুরু করে চাটখিল বাজারের সকল দোকান পাট সাধারণ মানুষের মাঝে দেখা স্বাক্ষাত করে গণসংযোগ করেন । গণসংযোগে আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, মহাসচিব হওয়ায় ১২১ টি আসনের দায়িত্ব থাকায় তিনি এই আসনে আসতে দেরী হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন নিবেন বলেও তিনি আসা প্রকাশ করেন। এছাড়াও তিনি আরো জানান, ভোট নাগরিক অধিকার হিসেবে এবার সঠিক ভাবে মানুষ ভোট দিতে পারবে; কোন ভাবেই ভোটাধিকার নষ্ট হওয়ার সুযোগ নেই। তাই দল মত নির্বিশেষে বাংলাদেশ কংগ্রেস “ডাব মার্কায়” আমি একজন প্রার্থী। আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন, ভোট দেওয়ার বিষয়ে এবার কোন বাধা সৃষ্টি হবে না। তবে আর্থিক লেনদেন এর মাধ্যমে নিজের মূল্যবান ভোটকে নষ্ট না করার আহবানও জানান এবং সকলের কাছে দোয়া চেয়ে ডাব মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে অনুরোধ জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলমগীর ভূইয়া, ইসলামী ঐক্যজোটের নেতা মাহবুবুর রহমান, হারুনুর রশীদ, নুরুল হাদী রিপাত, বাবুল হোসেন, মাসুদ আলম, মীর পিয়াসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর