প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৪

ঢাকনা বিহীন টিটিপাড়া-কমলাপুর রোডের ফুটপাত

রাজধানীর টিটিপাড়া-কমলাপুর-মতিঝিল রোডের ফুটপাতে টাইলস বসানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন অবস্থায় পড়ে আছে ম্যানহোলটি। দিন-রাত ছব্বিশ ঘন্টা বৃহত্তর নোয়াখালীর দূরপাল্লার বাস যাত্রীগণ টিটিপাড়া থেকে বিভিন্ন গন্তব্যে যায়।

পথচারীরা একটু বেখেয়ালে চলাচল করলেই ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন মতিঝিল, মানিকনগর, মুগদা, কমলাপুরসহ বিভিন এলাকায় আসা শিশুসহ পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

মো. গিয়াস উদ্দিন হৃদয়
অর্থ সম্পাদক,
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমম্বয় কমিটি
৬১, মতিঝিল বা/ এলাকা, ঢাকা-১০০০

আরও পড়ুন

  • . এর আরও খবর