প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি বাছাই পর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাইজদী পুলিশ লাইন্স মাঠে এর উদ্বোধন করেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ পারভেজ, জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সুধারাম থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

বাছাইপর্বে প্রদর্শিত নৈপুণ্যের উপর ভিত্তি করে জেলার বিভিন্ন থানা হতে ১৩ জন খেলোয়াড়কে বাছাই করা হবে। আগামী ১৮-২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর মূল পর্বে জেলার এই কম্পোজিট কাবাডি টিম অংশগ্রহণ করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর