
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ ; সেনবাগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সটপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার ৫নং অজুর্নতলা ইউপির ২নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়াউর রহমান সটপিচ ক্রিকেট টুর্ণামেন্টের অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রাকিব একাদশ ৬ রানে কাশেম একাদশকে রাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অজুনতলা ইউপি ছাত্রদল সভাপতি মোঃ মোকলেছুর রহমান এম এ,র সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ আকরামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলেখেলোযাড়দের হাতে ট্রাপি ও সম্মননা তুলে দেন- ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাবেক প্রচার
সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপি সাবেক সদস্য লায়ন জসিম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, অর্জুনতলা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানা উল্যাহ, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আলা উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পাটোয়ারী,
অজুনতলা ইউপি যুবদল সভাপতি শামসুল হুদা দুলাল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ম্ঃো শহীদ উল্লাহ, অজৃর্নতলা ইউপি স্বেচ্ছাসেবকদল সাবেক সভাপতি মোঃ আব্বাস উদ্দিন মামুন, বিএনপি নেতা মোঃ ইসমাঈল হোসেন, মোঃ শহিদ ভূঁইয়া, মোঃ হারুনুর রশীদ, খোরশেদ আলম ভূইয়া, মোঃ জাকির হোসেন, সাগর, মোঃ শহিদ উল্লাহ, আবদুল জব্বার মাহাদী প্রমুখ।
আপনার মতামত লিখুন :