
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবরামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. শাহ্ জামাল। অনুষ্ঠানে শাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলে আজম আরজু র সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন ইয়াসিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিকুল ইসলাম শফিক, মো. বেল্লাল হোসেন, হারুন, মো. নুর আলম, মো. আনিসুর রহমান আনিস, সামছুল আলম ও মো. জিলানী।
এ সময় শাহাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :