প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ জানুয়ারি, ২০২৫

ছাবিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার ছবক ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলার ছাবিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা ইউসুফ।

সিনিয়র শিক্ষক  মাওলানা ফয়েজ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটলাবাগ মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মানিক, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, গর্ভনিংবডির সদস্য মনিরুজ্জামান সোহাগ, ১নং ওয়ার্ড ইউপির সদস্য ওমর ফারুক, এ মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মাসুম, মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা সামিয়া সুলতানা, গার্ডিয়ান কমিটির সদস্য মো. আবু  তাহের, মো. হাছান ও মো. আবদুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে মাদরাসার সুপার মাওলানা ইউসুফ বলেন, মাদরাসা হলো এলেমের একটি প্রাণকেন্দ্র। দ্বীন শিক্ষার জন্য মাদরাসার বিকল্প কিছুই নেই। সন্তানদের সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে দ্বীনি শিক্ষার জন্য মাদরাসায় ভর্তি করা প্রয়োজন।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর