প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫

সেনবাগে পুলিশের অভিযান ইয়াবাসহ মাদক কারবারি সুজন গ্রেফতার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ :
সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মাদক কারবারি মো. ফারভেজ প্রকাশ সুজনকে গ্রেফতার করেছে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭২০ টাকা উদ্ধার করে। রবিবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে থানার এসআই মোঃ বেলাল হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর কলেজ রোর্ডস্থ বাচ্চু মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি ফারভেজ প্রকাশ সুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সুজনের বাড়ি সুধারাম থানার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামে। সে ওই গ্রামের শাহজাহানের বাড়ি মো. শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭ তারিখ ২৩/১১/২৫ ইং। গ্রেফতারকৃত আসামিকে রবিবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর