প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৩

অবরোধে সরগরম হয়ে উঠেছে সেনবাগের রাজনীতি

সেনবাগ থেকে মোঃ হারুন : বিএনপির ডাকা হরতাল অবরোধকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে সেনবাগের রাজনৈতিক অঙ্গন। অবরোধের পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান দৃঢ় করতে সেনবাগের আওয়ামীলীগ এবং বিএনপির বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। নিষ্ক্রিয় নেতাকর্মীদেরকেও রাগ অভিমান ভুলে নিজ নিজ দলীয় গ্রুপের ব্যানারে মিছিল শ্লোগানে অংশ নিতে দেখা গেছে। সেনবাগে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে দীর্ঘদিনের দলীয় কোন্দল রয়েছে।

আর নিজদের গ্রুপের অবস্থান জানান দিতে সকাল ৬ টা থেকে সকাল ৮ টা -৯টা পর্যন্ত অবরোধের পক্ষে বিএনপি নেতাদের রাজপথে দেখা যা। অপরদিকে অবরোধের বিপক্ষে সকাল ১০-১১টা থেকে দিনব্যাপীন আওয়ামীলীগের বিভিন্ন গ্রুপকে কখনও অবরোধ বিরোধী মিছিল, কখনও মোটরসাইকেল মোহড়ায় আবার কখনও বিভিন্ন বাজারে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর