
সেনবাগ থেকে মোঃ হারুন : বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ঘন্টা অবরোধের বিরোধিতা করে সেনবাগ শহরে মিছিল সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, তমা গ্রæপের কর্ণধার আতাউর রহমান ভুঁইয়া মানিক।
অবরোধ বিরোধী মিছিলটি সেনবাগ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর। মিছিল ও সভা শেষে আতাউর রহমান মানিক তাঁর অনুসারি নেতা কর্মীদের নিয়ে সেনবাগ থানার মোড়ে বসে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেন ।
আপনার মতামত লিখুন :