
সেনবাগ থেকে মোঃ হারুন : সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ফেনী- নোয়াখালী মহাসড়কের দরগাবাড়ী পোল সংলগ্ন জেবিএম ব্রিকফিল্ডের সামনে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহাদাত হোসেন সাধন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার ফজর নামাজ পড়ে সকাল ৬ টায় প্রাত ভ্রমনে বের হয়ে জেবিএম ব্রিকফিল্ডের সামনে পৌছলে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয় দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পথচারিরা রাস্তার পাশ্বে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে।
হাজনীখাল এলাকায় শাহাদাত স্টোর নামের তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো।
নিহত শাহাদাত হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর গ্রামের লায়ন জাহাঙ্গীর আলম মানিকের পুরাতন বাড়ি বাসিন্দা।
আপনার মতামত লিখুন :