প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ আগস্ট, ২০২৬

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নিউজ ডেস্ক : নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চীনের তিব্বত সীমান্তের কাছে এই বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে অন্তত ৭০০ বিদেশি পর্যটক রয়েছেন। বন্যার স্রোতে এমন একটি সড়ক ভেসে গেছে, যেখানে বিপুলসংখ্যক পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রী চলাচল করছিলেন।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করছেন। দুর্গম শহর ও উপত্যকায় আটকে পড়া হাজারো মানুষের কাছে হেলিকপ্টার থেকে তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও বন্যা থেকে মানুষের অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়ার কয়েকটি ঘটনা সামনে এসেছে।

বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ ধসে পড়ার কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন

  • . এর আরও খবর