প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জের বসুরহাটে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জের বসুরহাট বাজার, ওয়াকওয়ে ও প্রধান সড়কে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভাসমান দোকান, অবৈধ পার্কিং এবং দোকানের বাইরে মালামাল রেখে সড়ক দখল করে রাখার মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল এবং বসুরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু বলেন, বসুরহাট বাজারকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও ফুটপাতের অবৈধ দখল রোধ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পৌরসভার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর