প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবির ক্রীড়া ও ক্যাফেটেরিয়া সুবিধা এবং ময়না দ্বীপ পরিদর্শন করলেন উপাচার্য

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাস্কেটবল ও ভলিবল কোর্ট, সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া এবং পাখির অভয়ারণ্য ময়না দ্বীপ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

পরিদর্শনকালে উপাচার্য সংশ্লিষ্ট স্থাপনাগুলোর উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং কার্যক্রমের অগ্রগতি ও মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর