প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬

গোপালপুরে মনির হোসেন পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে মনির হোসেন পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমেরিকান সিটি গোপালপুর এর পৃষ্ঠপোষকতায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিএনপি নেতা মো. কামাল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস এর উদ্ভোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ খান বেলাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম লিটন এবং সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী আলা উদ্দিন রাসেল সহ আরো অনেকেই।

উক্ত টুর্নামেন্টে জমকালো আয়োজনে শ্বাসরুদ্ধ খেলায় তুলাচারা মানবিক সংঘ বনাম রাজ্জাকপুর মানবিক ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে  রাজ্জাকপুর মানবিক ক্লাব- তুলাচারা মানবিক সংঘকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় বিজয়ী লাভ করে।

বক্তব্যে অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর