
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচরে স্বর্না রানী দাস(৭) ও রুপা রানী দাস(৪) নামে দুই সহোদর বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক ও চরজব্বার থানা সুত্রে জানা যায়, আজ দুপুরে কোন এক সময় সবার অগোচরে বসত বাড়ির পুকুরে একসাথে দুই বোন গোসল করতে নামলে তাহারা পানিতে ডুবে যায়। পরে পুকুরে খোঁজাখুজি করলে দুই বোনকে পরপর পানি থেকে উদ্ধার করা হয়।
পুকুর থেকে উদ্ধার করার পর দ্রুতই চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে স্বর্না রানী দাস চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। এঘটনা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান জানান, দুই বোনের মৃত্যুর ঘটনা চরজব্বার থানায় একটি অপমৃত্যুর মামলার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশু দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :