প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬

বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাণিজ্যিক শহর চৌমুহনীর পূর্ব বাজারে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আবুল কালাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী। চৌমুহনী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান বাহার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্যসচিব মহসিন আলম এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না।

আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর