প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৩

সেনবাগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়ের আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ওসি তদন্ত জাফর আহমেদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটাক্টর বলরাম মজুমদার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর