
উপজেলা প্রতিনিধি সেনবাগ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেনবাগ পাঠাগার কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান পাঠাগার কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
সেনবাগ পাঠাগারের যুগ্ম-আহ্বায়ক মো. দিদার হোসেন (রকি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী,এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর জননেতা হাসান মঞ্জুর। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- লেবানন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জনাব মোঃ বাকী বিল্লাহ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার বিপ্লবী মেয়র আবু নাছের ভিপি দুলাল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম (বাবু), সেনবাগ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ জাকির হোসেন,সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ড কা্উন্সিলর কামাল উদ্দিন, সেনবাগ পাঠাগারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম মানিক, হাসান মঞ্জুরের বড় ছেলে ফাইজান হাসান তানহা।বক্তব্য রাখেন সেনবাগ পাঠাগারের যুগ্ন আহ্বায়ক নুর আহমেদ পিয়াস ও পাঠাগারের সদস্য ফখরুল ইসলাম সোহাগ সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে সেনবাগ পাঠাগারের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৪০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :