প্রকাশিত: ২ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২ মার্চ, ২০২৪

সেনবাগে এক যুবককে পেটানোর অভিযোগে থানার এসআই ক্লোজড

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ থানায় এক যুবককে পেটানোর অভিযোগে উপপরিদর্শকের (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
ভুক্তভোগী আবদুল্লাহ আল নোমান (২৩) উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর কাদরা মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের প্রাইম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। একই দিন দুপুরের দিকে থানায় আটক বড় ভাইয়ের খবর নিতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শাহাদাত হোসেনকে বাড়ির পাশ থেকে বিনা কারণে ধরে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে তার ছোট ছেলে নোমান বড় ভাই শাহাদাতের খোঁজ নিতে থানায় যান। থানায় উপপরিদর্শক সঞ্জয় সিকদারের কাছে তার বড় ভাইকে আটকের কারণ জিজ্ঞাসা করেন। এ সময় এস আই সঞ্জয় সঙ্গে নোমানের কথা-কাটাকাটি হয়, বাকবিতন্ডার একপর্যায়ে নোমানকে থানার একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বেধড়ক পিটিয়েছেন এস.আই সঞ্জয় সিকদার, এতে নোমান অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম গনমাধ্যাম বলেন, আটক ভাইয়ের খোঁজ নিতে যাওয়া তরুণকে থানায় পেটানোর অভিযোগ উঠায় সেনবাগ থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইন্সে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর