প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২৪

নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন, অভিজ্ঞতা ছাড়াই করা যাবে আবেদন

ঢাকার রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ৬ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

অন্যান্য যোগ্যতা: ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রে ভালো দক্ষতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: ১৩,০০০ থেকে ১৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা।

এসএসসি পাসে সরকারি চাকরি, আবেদন করুন দ্রুত
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৪

 

আরও পড়ুন