
বিধান ভৌমিক, বিশেষ প্রতিনিধি : জেলার কবিরহাট উপজেলার রামেশ্বরপুর মৌলভী মুকবুল উচ্চ বিদ্যালয়ের (এমএম হাইস্কুল) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর মৌলভী মুকবুল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দাতাসদস্য লন্ডন প্রবাসী আব্দুল ওয়াদুদ রুবেল।
পরে বিকাল ৩টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজস্ব আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামেশ্বরপুর মৌলভী মুকবুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আহসান উল্যাহ বিএসসি বিএডের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী মো. শাহাদাৎ হোসেন আরজু।
এ সময় উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী মো. মোশারফ হোসেন, প্রাক্তন ছাত্র ও ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী হোসাইন মোহাম্মদ আশিক, প্রাক্তন ছাত্র সৌদি প্রবাসী মাসুদ হোসাইন, প্রাক্তন ছাত্র ও আল আমিন পোল্ট্রির স্বত্তাধিকারী শাহাদাৎ হোসেন সাদ্দাম, প্রাক্তন ছাত্র দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোজাম্মেল হক, জে এস এস ট্রেডার্সেও স্বত্তাধিকারী শহীদুল ইসলাম প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, এ বিদ্যালয় থেকে আমরা পড়ালেখা শেষ করে অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছি। এমনকি আজকে নিজেদের এই প্রিয় বিদ্যাপিঠে নিজেরাই অতিথি হয়ে আসতে পেরে গর্বিত মনে হচ্ছে। বক্তারা সবাই বিদ্যালয়ের মাঠ প্রশস্ত করাসহ বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও আগামীতে এ ধরনের অনুষ্ঠানকে আরো সুন্দর ও ব্যাপকভাবে করারও আহবান জানান তারা।
আপনার মতামত লিখুন :