প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৩

নোয়াখালীতে অসহায়-দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীর সদর উপজেলায় ১০ হাজার অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা কেউ না খেয়ে থাকবে না-সে লক্ষ্যেই কাজ করছেন সরকার।

চাল বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • নোয়াখালী সদর এর আরও খবর