প্রকাশিত: ৩১ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ মে, ২০২৫

মাইজদীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও গণভোজ

তারিক আজিজ, মাইজদী : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার ( ৩০ মে) সকালে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জিয়াউর রহমানের জন্য দোয়া ও আলোচনা সভা শেষে এই গণভোজেন আয়োজন করা হয়। এতে জেলার সকল উপজেলার সর্বস্থরের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন।

আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো’র সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, চট্টগ্রাম বিভাগীয় বিএনপি নেতা অ্যাডভোকেট পলাশ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন। তার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এই আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দো’য়া করা হয়। সেই সাথে এদেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসা ছাত্র এবং সাধারণের জন্য গণভোজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর