• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৫

বেগমগঞ্জ এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটি।
শনিবার সকালে আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান বাজারের একটি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের পৃষ্ঠপোষক ও সানিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন।
এ সময় বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. জাবেদ হোসেন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আরও অনেকে।

আরও পড়ুন

  • . এর আরও খবর