প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৫ আগস্ট, ২০২৩

কবিরহাটে শ্বশুর বাড়িতে বিষ পানে জামাইয়ের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বিষ পানে আত্মহত্যা করেছেন ময়মনসিংহের গৌরীপুর থানার চর ধুরুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে বিপুল মিয়া (২৬)
রবিবার (১৩ আগস্ট) বিকেল ৩ টার সময় ধানসিঁড়ির ৯ নং ওয়ার্ড নবগ্রামে নুরুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে। এর আগে গতকাল বিকালে সবার অজান্তে বিষ পান করেন বিপুল।
নিহতের স্ত্রী মৃত নুরুল আমিনের মেয়ে তাজনুন নাহার পিংকি (২০) জানান, গত ৭ বছর পূর্বে ইসলামিক শরিয়া ভাবে আমাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে দুজন ঢাকায় বাসা ভাড়া করে থাকি। কিছুদিন আগে আমার স্বামী আমাকে গাড়িতে তুলে দেন আমার বাবার বাড়ি নোয়াখালী আসার জন্য। ঘটনার দিন বিকেল তিনটার সময় হটাৎ আমার স্বামী আমার বাবার বাড়ি বেড়াতে আসেন। আমার সাথে কৌশল বিনিময় শেষে তিনি এক গ্লাস পানি খেয়ে রুমে শুয়ে পড়েন এবং আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়।   কিছুক্ষণ পরে হটাৎ করে তাকে চটপট করতে দেখি। এমতাবস্থায় আমি ও আমার মা চিৎকার দিলে লোকজন এসে তাকে আমি এবং আমার মা নোয়াখালী জেনারেল হসপিটালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেপার করেন। ঢাকা নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি পৌছালে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • কবিরহাট এর আরও খবর