প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৫

ইটালি পাঠানোর নামে দালালের প্রতারণা সন্তানের হারানোর বেদনায় মায়ের আহাজারী

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মোস্তফা মিয়ার পুত্র শাহেদ হোসেন সাজুকে ইটালি পাঠানোর নামে নগদ ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একই উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রামের লিবিয়া প্রবাসী আমির হোসেন।

অপরদিকে এ বিষয়ে মোস্তফা মিয়া বিজ্ঞ আদালতে আমির হোসেনের স্ত্রী ছুটুনি বেগম ও তার স্বামী আমির হোসেন পুত্র রায়হান হোসেন রাকিব এবং একই উপজেলার হাজীপুর গ্রামের আলাউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং সি আর ১২০/২৫ মামলার ২নং বিবাদী আমির হোসেন লিবিয়া থাকার সুবাদে মোস্তফা মিয়াকে ফোন করে জানায় ইটালি যাওয়ার তার কাছে অনেক সুযোগ রয়েছে।

তাই মোস্তফা মিয়ার পুত্র শাহেদ হোসেন সাজুকে ইটালি নেওয়ার প্রস্তাব দেয়। বিদেশ গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় নগদ ১৩ লক্ষ টাকা দেওয়ার পর ১৯/০৭/২০২৪ইং তারিখে শাহেদ হোসেন সাজুকে দুবাই নিয়ে যায়।

পরবর্তীতে দুবাই থেকে লিবিয়া নিয়ে যায়। লিবিয়াতে ৪ মাস অবস্থান করার পর মোস্তফা মিয়া ও তার পরিবারের লোকজন তাদের পুত্র শাহেদের নভেম্বর মাসের ১৩ তারিখ থেকে আর কোন খোজখবর পাচ্ছেননা। প্রায় ১০ মাস পর্যন্ত সন্তানের কোন খোজখবর না পেয়ে তার গর্ভধারিনী মা ও পরিবারের লোকজন হাউমাউ করে কাদছে। দালাল আমির হোসেনের থেকে তাদের সন্তানের বিষয়ে জানতে চাইলে সে একেকবার একেক ধরনের কথা বলে ও তালবাহানা করে এবং তারা এখনো জানেনা তাদের সন্তান জীবিত নাকি মৃত।

আমির হোসেনের প্রস্তাব মতে বিগত ১৫/০৬/২০২৪ইং তারিখ সহ ৩ ধাপে উপস্থিত স্বাক্ষী ও বিবাদীদের মোকাবিলায় ৩ ধাপে আমির হোসেনের স্ত্রী ১নং বিবাদী ছুটুনি বেগমের নিকট ১৩ লক্ষ টাকা প্রদান করে। টাকা খুইয়ে এবং সন্তানের কোন খোজখবর না পেয়ে এই পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বিজ্ঞ আদালত মামলাটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বেগমগঞ্জ মডেল থানাকে নির্দেশ প্রদান করে। নির্দেশ মোতাবেক বেগমগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা ৩নং বিবাদী রায়হান হোসেন রাকিবকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আমির হোসেন ও আলাউদ্দিনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে।

অব্যাহতি পাওয়া ৩নং বিবাদী আমির হোসেনের ছেলে রাকিব ও তার সাঙ্গপাঙ্গরা মামলার বাদী ও পরিবারের লোকজনদেরকে হুমকি ধমক দিয়ে আসছে।

১ দিকে পুত্রের শোক অপর দিকে টাকার শোক অন্যদিকে বিবাদী পক্ষের লোকজনের হুমকি ধমকে সব মিলিয়ে পরিবারটি আতংকিত হয়ে দিনাতিপাত করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাসহ পররাষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগি পরিবার।

আরও পড়ুন

  • . এর আরও খবর