• ঢাকা
  • বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫

রেকর্ড বৃদ্ধি স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানিয়েছে, মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। অবশ্য গত ১৬ সেপ্টেম্বর বাড়ানো হয় রুপার দাম।

আরও পড়ুন