প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ নভেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা প্রশাসন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কবিরহাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৫ জনের পরিবারের পাশে দাঁড়ালেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
দুর্ঘটনার পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত পরিবারগুলোর সদস্যরা উপস্থিত থেকে সরাসরি অর্থ গ্রহণ করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, “আমরা প্রাথমিকভাবে নিহত ৫ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে প্রদান  করেছি। পাশাপাশি জেলা প্রশাসন ও বিআরটিএ’র মাধ্যমে অতিরিক্ত সহায়তার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।”

প্রসঙ্গ; গত ৪ নভেম্বর (মঙ্গলবার) কবিরহাট আলিম মাদ্রাসার সামনে  সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচরে গিয়ে চালকসহ ৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২জন শিক্ষার্থীসহ ৫জনই ছিল কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন