প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ আগস্ট, ২০২৬

বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই বাজিমাত তানজিদ হাসান তামিমের। ডারউইন টেস্টে ১০১ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন টাইগার এই ওপেনার। অজি বোলারদের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে দারুণ খুশি তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। পরিকল্পনা ছিল প্রথম সেশনটা কীভাবে পার করা যায়। ওরাও অনেক ভালো বোলিং করেছে। আমাদের চেষ্টা ছিল বাড়তি কিছু না করা। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’

টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া তামিম নিজের স্মরণীয় ইনিংসটা উৎসর্গ করেছেন তার বাবা মাকে, ‘সেঞ্চুরিটা যেহেতু স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা দিতে চাই।’ একইসঙ্গে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোনো বোলার দেখে খেলেননি তিনি, ‘আমি বোলার দেখে খেলিনি চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার।’

সেঞ্চুরির পর ডারউইনের মাঠে থাকা সকল দর্শকের অভিবাদন পেয়েছেন তামিম। এ নিয়ে তিনি বলেন, ‘এটা অবশ্যই খুব ভালো লাগার মুহূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আজ সেটা সত্যিই অনুভব করেছি।’

আরও পড়ুন

  • . এর আরও খবর