
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পাসের হার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। এবার উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন শিক্ষার্থী। পাসের হারে উপজেলার শীর্ষস্থান দখল করেছে মানিকপুর উচ্চ বিদ্যালয়।
মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। বিদ্যালয়টির পাসের হার ৮৯ দশমিক ৭৪ শতাংশ।
৮৯ দশমিক ৪৭ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল। বিদ্যালয়টির ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১ জন এবং জিপিএ-এ পেয়েছে ৬১ জন। পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার ও জিপিএ-৫ বিবেচনায় বিদ্যালয়টি এবারও ভালো ফলাফল অর্জন করেছে।
এদিকে মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। সিরাজপুর উচ্চ বিদ্যালয়ে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে একজন।
বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। বিদ্যালয়টির পাসের হার ৮০ দশমিক ২৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাসের হারে কোম্পানীগঞ্জ উপজেলায় প্রথম হয়েছিল বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় হয়েছিল সিরাজপুর উচ্চ বিদ্যালয়। এক বছরের ব্যবধানে এবার পাসের হারে শীর্ষস্থান পরিবর্তন হয়েছে।
আপনার মতামত লিখুন :