প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ নভেম্বর, ২০২৫

নিয়োগবিধির দাবিতে শহীদ মিনারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মিরা

নিজস্ব প্রতিবেদক :
পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শকরা বিভিন্ন দাবি আদায়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে।
শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক দফা এক দাবি নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষ্যে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতি জোর দাবি জানানো হয়।

এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, এ মাসের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে নভেম্বর মাসের মাসিক রিপোর্ট বন্ধ করে দেবেন তারা। পাশাপাশি তারা আল্টিমেটামও দেন। বক্তারা হুঁশিয়ারি প্রদান করে বলেন, যদি ১ লা ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর এর মধ্যে নিয়োগবিধির দাবি বাস্তবায়িত না হয়, তাহলে আগামী ৬ ডিসেম্বর থেকে পূর্ণ কর্ম বিরতিতে যাবে এ তিন শ্রেণীর কর্মচারীরা।

স্থান পরিদর্শন করতে এসে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, যেহেতু এখানে অর্থনৈতিক কোন সংশ্লিষ্টতা নেই, তাই এ দাবি বাস্তবায়ন এর জন্য সরকারকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। সুতরাং দ্রুত সময়ের মধ্যে সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি অবহিত করা হবে। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য চেষ্টা করা বলেও জানান তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর