প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৫

কবিরহাটে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংর্বধনা দেয়া হয়েছে। ৮ই ডিসেম্বর(সোমবার) সকাল ১১টায় কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার অডিটোরিয়াম হলে আবু জাহেরের সঞ্চালনায় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম।

এসময়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন,কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজ রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে আমির ফখরুল ইসলাম মিলন,কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজামুল উদ্দিন ভুঁইয়া,কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জমান প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন এই উপজেলা থেকে গণ্ডি পেরিয়ে বড় পরিসরে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, তোমরা দেশ গঠনে এগিয়ে আসতে হবে, এ জাতির ভবিষ্যৎ তোমরা, তোমাদেরকে অনেক দৌড়াতে হবে, দৌড়তে গিয়ে অনেক হেরে যায়।এই দৌড় প্রতিযোগিতা তোমাদেরকে জিততে হবে। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা এই উপজেলা নয় এ দেশের গর্ব, তোমাদের ভালো ছাত্র-ছাত্রীর হওয়ার সাথে সাথে ভালো মানুষ হতে হবে,সকল ধরনের সকল সহযোগিতা হাত বাড়াবেন বলেও আসস্ত করেন শিক্ষার্থীদের।

উপজেলায় জিপিএ ৫ পাওয়া ৪৭ জন ছাত্র-ছাত্রীদের মাঝে চেক প্রদান ও সম্মাননা সারক প্রদান করা হয়,অনুষ্ঠানে উপজেলা সকল মাদ্রাসা ও স্কুলের প্রধান শিক্ষক গন বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ মেধাবী ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও উপজেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন