• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জানুয়ারি, ২০২৬

আদা-হলুদের উপকারিতা থাকলেও অতিরিক্ত গ্রহণে সতর্কতা জরুরি

আদা ও হলুদ বহুল ব্যবহৃত ভেষজ উপাদান, যা প্রতিদিনের রান্না ও পানীয়তে ব্যবহৃত হয়ে আসছে। পরিমিত মাত্রায় আদা ও হলুদ স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত গ্রহণে ক্ষতির আশঙ্কা রয়েছে।

হলুদের প্রধান উপাদান কারকিউমিন প্রদাহ কমাতে সাহায্য করে এবং সর্দি-কাশির মতো সমস্যায় উপকার দেয়। অন্যদিকে আদা কাশি ও গলাব্যথা উপশমে কার্যকর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, আদা নারীদের মাসিকজনিত ব্যথা ও গর্ভাবস্থায় বমিভাব কমাতে সহায়ক।

তবে অতিরিক্ত আদা বা হলুদ খেলে বুক জ্বালাপোড়া, পেটের অস্বস্তি, পাতলা পায়খানা কিংবা অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিছু ওষুধের সঙ্গে অতিরিক্ত আদা বা হলুদ গ্রহণ করলে ওষুধের কার্যকারিতাও ব্যাহত হতে পারে।

খাদ্য ও পুষ্টিবিদরা বলেন, স্বাভাবিক রান্না ও পানীয়তে ব্যবহৃত আদা-হলুদ নিরাপদ।

তবে সাপ্লিমেন্ট বা ওষুধ হিসেবে গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, আদা ও হলুদের উপকারিতা পেতে ঘরে তৈরি খাবার ও পানীয়ই সবচেয়ে নিরাপদ উপায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর