প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২৩

শেখ রাসেলের জন্মদিনে হাতিয়া রিক এর দোয়া ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম শুভ জন্মদিন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ‍্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল দশটায় হাতিয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার মোঃ মিতুল খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসানুজ্জামান, শাখা ব‍্যবস্থাপক মোঃ নাছির উদ্দিন, শাখা ব‍্যবস্থাপক মোঃ রুবেল হক,শাখা ব‍্যবস্থাপক মোঃ মাসুদ খান, শাখা ব‍্যবস্থাপক মোঃ আকতার উজ্জামান সহ প্রমূখ।

আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা মোঃ হাফেজ ।

আরও পড়ুন